স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এক যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড

১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে আরও একটি পরাজয় ইংল্যান্ডের। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে ইংল্যান্ড। বুধবার (২৯ অক্টোবর) টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ১৭৫ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড এই রান তাড়া করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেল স্বাগতিকরা। ওয়ানডেতে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ঘরের মাঠে জিতল ১৭ বছর পর।

১৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে জোফরা আর্চারের পেস আর বাউন্সের কবলে পড়েন কিউই ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উইল ইয়ং। এরপর অবশ্য শুরুর চাপ সামলে নেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ২১ রান করে ওভারটনের বলে বোল্ড হলেও একপ্রান্ত আগলে রেখে রবীন্দ্র অর্ধশতক তুলে নেন।

আর্চারের বলে বিদায় নেয়ার আগে রবীন্দ্র করেন ৫৪ রান। এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে ফর্মে থাকা মিচেল ও স্যান্টনারের ব্যাটে ১০১ বল এবং ৫ উইকেট হাতে রেখেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। মিচেল ৫৬ এবং স্যান্টনার ৩৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেছেন ওভারটন। ২৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ২ ছক্কা। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ৮ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X