কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতাসহ আহত ৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালকিনি। ছবি : কালবেলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালকিনি। ছবি : কালবেলা

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতাসহ পাঁচজন কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ পাঁচজন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের বেশ কয়েকটি ব্যানার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারসহ কয়েকটি স্থানে স্থাপন করেন তার পক্ষের নেতাকর্মীরা। কিন্তু হঠাৎ করে কয়েকটি ব্যানার রাতের আঁধারে কেউ ভাঙচুর করে।

এ ব্যানার ফেস্টুন ইস্যু নিয়ে স্থানীয় দুপক্ষের সাথে কথা-কাটাকাটির একপর্যায় হামলা চালায় একপক্ষ। এ সময় যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে রাসেলের অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়ারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন সরদার বলেন, আমাদের নেতা বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের বেশ কয়েকটি ব্যানার ময়দান বাজারসহ কয়েকটি স্থানে স্থাপন করি। পরে রাতের আঁধারে ময়দান বাজারের সব ব্যানার ভেঙে ফেলা হয়। এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মামুন হাওলাদার, মুন্না হাওলাদার, টিপু হাওলাদার ও তপুসহ বেশ কয়েকজন মিলে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ পাঁচজন লোক আহত হন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।

এ বিষয়ে অভিযুক্ত মামুন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ান করা হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X