বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিএনপির প্রার্থী যারা

বাঁ থেকে খায়রুল কবির খোকন, ড. আব্দুল মঈন খান, সরদার সাখাওয়াৎ হোসেন বকুল ও ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ছবি : কালবেলা
বাঁ থেকে খায়রুল কবির খোকন, ড. আব্দুল মঈন খান, সরদার সাখাওয়াৎ হোসেন বকুল ও ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াৎ হোসেন বকুল।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

অপরদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা না করায় আপাতত ওই আসনে বিএনপি প্রার্থীতা স্থগিত রয়েছে। তবে কেন প্রার্থী নাম ঘোষণা করা হয়নি তা এখনো জানা যায়নি।

শিবপুরের তৃণমূলরা মনে করেন দলের প্রধান অচিরেই নরসিংদী-৩ আসনে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন বলে আশা করেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X