লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নাটোর-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ। ছবি : কালবেলা
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ। ছবি : কালবেলা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্রদল কর্মী মো. জিল্লুর রহমানের ওপর পুতুল সমর্থকদের হামলার প্রতিবাদ জানানো হয়।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নাটোর জেলা বিএনপির সদস্য মনোনয়ন বঞ্চিত ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

পরে বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে গোপালপুর রেলগেটে গিয়ে লালপুর টু বনপাড়া রোড দীর্ঘ ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় গোপালপুর রেলগেটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, নেত্রী ক্ষমতা পাওয়ার আগেই কর্মীদের রক্তাক্ত করে এমন নেত্রী লালপুর বাগাতিপাড়ায় চাই না। আমরা চাই যে নেতা বিপদে আপদে লালপুর উপজেলার সকল মানুষের পাশে থাকবে তেমন নেতা আমরা চাই।

উল্লেখ্য, সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যার সময় লালপুর উপজেলার গৌরীপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের জ্যেষ্ঠ পুত্র ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থক ও ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের ওপর পুতুল সমর্থকরা হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X