নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

সৌদি প্রবাসী গোলাম মাওলা। ছবি : সংগৃহীত
সৌদি প্রবাসী গোলাম মাওলা। ছবি : সংগৃহীত

ওমরা শেষে সৌদি আরবের পুলিশের কাছে স্বেচ্ছায় গ্রেপ্তার হন শেরপুরের নকলা উপজেলার মাওলা নামের প্রবাসী যুবক। সৌদি পুলিশের হাতে স্বেচ্ছায় আত্মসমর্পণের কয়েক ঘণ্টা পরই দেশে আসে তার মৃত্যুর খবর।

গোলাম মাওলা নকলা উপজেলার ১নং গনপদ্দি ইউনিয়নের তহুর উদ্দিনের মেঝ ছেলে। প্রায় ৬ বছর আগে সৌদি আরব রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করতেন। কিছুদিন আগে তার পাসপোর্টের আকামার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর বাড়ি আসার জন্য পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

গোলাম মাওলার ছোট ভাই আনিসুর রহমান বলেন, গত ২ নভেম্বর সৌদি আরব থেকে বড় ভাই গোলাম মাওলা আমাকে ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানান- আমার জন্য সবাই দোয়া করবে, আমি সৌদি আরবের পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে বাংলাদেশ চলে আসছি। আসার আগে সৌদি পুলিশের হাতে টিকিটের টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ যাবতীয় জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সোমবার রাতে আমার কাছে ঐ দেশে থেকে ফোন আসে যে আমার ভাই মারা গেছে। আমার আরেক বড় ভাই আওলীয়া পুলিশের কাছে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান।

নকলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী এমএফ ফারুক আহমেদ বলেন, গোলাম মাওলার সঙ্গে আমার নিয়মিত ফোনে কথা হতো। আত্মসমর্পণের আগেও আমার সঙ্গে কথা হয়েছে। এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টের। সে দেশে আসার আগে ওমরাহ শেষ করে মক্কায় পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পর তার মৃত্যুর খবর পাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X