বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত। ছবি : কালবেলা
বগুড়ার সারিয়াকান্দিতে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আরাফাত রহমান (১২) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে সারিয়াকান্দি-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সড়কের ফুলবাড়ি-শাহবাজপুরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

আরাফাত ফুলবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি এবং শাহবাজপুরের মাঝামাঝি এলাকায় আরাফাত রহমান একটি কাজের জন্য যায়। সেখানে বগুড়া থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এদিকে আরাফাত অ্যাম্বুলেন্সের ধাক্কা খেয়ে পাশের একটি পুকুরে ছিটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মারা যায়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অ্যাম্বুলেন্স চালককে খুঁজে বের করতে অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X