জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৃতের বাড়িতে স্বজনের ভিড়। ছবি : কালবেলা
মৃতের বাড়িতে স্বজনের ভিড়। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে।

মৃত দুই শিশু হলো, কুতুবপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক আবু নাঈমের ছেলে সিয়াম (৩) ও একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে আবদুল্লাহ (৪)।

স্থানীয় বাসিন্দা আজহার মোল্লা বলেন, বাচ্চা দুইটা প্রতিদিন সকালে একসঙ্গে খেলত। আজও খেলতে বের হয়ে আর ফিরে আসেনি।

স্থানীয় রুবিনা বেগম জানান, বাচ্চা দুজনকে না পেয়ে প্রথমে ভেবেছিলাম বাচ্চারা হয়তো পাশের বাড়িতে গেছে। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তাদের দেহ পাই।

নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালী কালবেলাকে বলেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা। দুটি পরিবারের সব কিছুই যেন থেমে গেছে এই দুর্ঘটনায়। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং সব শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X