গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার নিয়ে অটোরিকশা চুরি করেন তারা

জব্দ কার প্রাইভেট কার। ছবি : কালবেলা
জব্দ কার প্রাইভেট কার। ছবি : কালবেলা

গাইবান্ধায় অটোরিকশা চুরির অভিযোগ চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জিরো পয়েন্ট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—বগুড়া জেলার কালাই ঘনপাড়া গ্রামের ইয়াসিন আলী ছেলে মতিউর রহমান (৩৫), ময়মনসিংহ জেলার নন্দাইল থানার খয়দা গ্রামের মজিদ মিয়ার ছেলে ফারুক (৩৫) ও শেরপুর জেলার হোসেনপুর থানার বিলাতিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রাজু মিয়া (২৮)।

ভুক্তোভোগী অটোচালক রাজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার শহরের পুলবন্দি এলাকার পেয়াদাপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এই চোর চক্রের ২ সদস্য গত আগস্ট মাসে বালাসীঘাট থেকে অটোরিকশা রিজার্ভ ভাড়ার নাম করে শহরের পুরাতন বাজার থেকে রেলগেট এলাকায় নিয়ে যায় ভুক্তভোগী চালক রাজু মিয়াকে। এরপর তাদের সঙ্গে অটোরিকশাটি রেলগেটে রেখে হকার্স মার্কেটে মালামাল আনতে গেলে কিছু লোকজন তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অপরদিকে রিজার্ভ করার লোক দুজনও একটি প্রাইভেটকারে করে ভুক্তভোগী অটোচালককে রেখে পালিয়ে যায়। সেই প্রাইভেটকারের নেমপ্লেট সিসি টিভিতে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে রাখেন ভুক্তভোগী চালক। এরপর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভুক্তভোগী অটোচালক প্রাইভেটকার টিকে আটকালে চেষ্টা করলে সাধারণ জনতা ভুক্তভোগীর কথা শুনে আটক করেন ওই গাড়ি ও তিনজন ব্যক্তিকে। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ এসে প্রাইভেটকারসহ চোর চক্রের তিন সদস্যকে তাদের হেফাজতে নেন। এছাড়া আটককৃতদের কাছ থেকে একটি প্রাইভেটকার, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি বাটন ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও আশপাশের এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকার চুরি করে আসছিল। এদের আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

ভুক্তভোগী অটোচালক রাজু মিয়া বলেন, এরা আমার অটোবাইক চুরি করেছে। আমার অটোবাইক ফিরে চাই এবং এই তিনজনের শাস্তি চাই। এদের একপক্ষ ভাড়া ঠিক করে আরেক পক্ষ প্রাইভেটকার চালিয়ে টার্গেটে থাকে। আবার অন্য আরেকপক্ষ চুরির জন্য অবস্থান নেয় বিভিন্ন জায়গায়।

আরেকজন অটোচালক হাসান মিয়া বলেন, ‘এরা নিয়মিত বিভিন্ন কৌশলে অটোবাইক ভাড়া নেওয়ার কথা বলে এভাবে চুরি করে থাকে।’

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার এসআই রুবেল সরকার কালবেলাকে বলেন, ‘দুপুরে ভুক্তভোগী অটোচালক রাজু প্রাইভেট কারটির নাম্বার দেখে সনাক্ত করে গোলচত্বর এলাকায় আটক করে। এসময় উত্তেজিত জনতার হট্টগোল সৃষ্টি হলে সদর থানার টহল টিম আটককৃত চোর চক্রের ৩ সদস্যকে থানায় নিয়ে আসে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয় তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১০

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১১

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১২

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৩

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৪

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৫

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৬

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৮

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

২০
X