গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

‘রাজাকার-আলবদর হটাতে ব্যালট যুদ্ধ হবে’

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

রাজাকার-আলবদর হটাতে ব্যালট যুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিধলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মনাটি উচ্চ বিদ্যালয় মাঠে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, প্রাপ্তি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা বিষয়ক নারীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, আমরা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছি। দেশ রক্ষা করার দায়িত্ব হলো এ প্রজন্মের যুবক-যুবতীদের। এখন নির্বাচন হবে। তিন মাস আছে নির্বাচনের বাকি। এবারের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, রাজাকার-আলবদরদের হটাইতে হলে ব্যালট যুদ্ধ করতে হবে। ব্যালট যুদ্ধে জয়ী হতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, নাকি যারা ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। সেই বিচারের মালিক আপনারা।

এ সময় বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্ববায়ক উমর ফারুক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X