পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৬ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

শঙ্খচিলের সঙ্গে উদ্ধারকর্মী নূর হাসান নাহিদ। ছবি : কালবেলা 
শঙ্খচিলের সঙ্গে উদ্ধারকর্মী নূর হাসান নাহিদ। ছবি : কালবেলা 

রংপুরের পীরগাছায় জালে আটকা পড়া একটি শঙ্খচিল পাখিকে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরণ এলাকার একটি মাছের খামার থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকাজে নেতৃত্ব দেন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ`’-এর রংপুর জেলা প্রতিনিধি নুর হাসান নাহিদ। স্থানীয় খামারি আশিকুর রহমান সকালে পাখিটিকে জালে আটকা অবস্থায় দেখতে পেয়ে নাহিদকে খবর দেন। খবর পেয়ে নাহিদ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পাখিটিকে উদ্ধার করেন।

শঙ্খচিল মূলত শিকারি পাখি। এর ইংরেজি নাম Brahminy Kite। বৈজ্ঞানিক নাম Haliastur Indus। এদেরকে সাধারণত নদী, জলাশয় এবং খোলা মাঠের কাছাকাছি দেখা যায়। জীবিত বা মৃত মাছ এবং জলজ প্রাণী খেয়ে জীবন ধারণ করে। ছোট সাপ, হাঁস-মুরগির বাচ্চা এদের প্রিয় খাদ্য। এরা উঁচু স্থানে বাসা বাঁধে। যা মূলত ছোট ছোট ডাল ও শুকনো পাতা দিয়ে তৈরি হয়। একই বাসা এরা বছরের পর বছর ধরে ব্যবহার করে। শঙ্খচিল দুটো করে ডিম দেয়। মা-বাবা দুজনে মিলে বাচ্চা বড় করে। যদিও ডিমে তা দেয় শুধু স্ত্রী পাখি। IUCN সংরক্ষণ তালিকায় এটি ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ হিসেবে উল্লেখিত।

উদ্ধারের পর পাখিটির স্বাস্থ্য ও শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণ শেষে পাখিটিকে স্বাভাবিক এবং উড়তে সক্ষম মনে হওয়ায় এটিকে নিরাপদে প্রকৃতির কোলে অবমুক্ত করা হয়।

নূর হাসান নাহিদ জানান, ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম সাধারণত সাপ নিয়ে কাজ করলেও তারা নিয়মিতভাবে বিপদগ্রস্ত ও আহত বন্যপ্রাণী, পাখি উদ্ধার, চিকিৎসা ও পুনঃপ্রতিষ্ঠার কাজ করে থাকেন। তাদের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও সাহায্য করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১০

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১১

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১২

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৩

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৪

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৮

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৯

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

২০
X