খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় নিরাপত্তা জোরদার

খুলনায় নিরাপত্তা জোরদার। ছবি : কালবেলা
খুলনায় নিরাপত্তা জোরদার। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে খুলনাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি নগরীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে পুলিশ, র‌্যাব ও নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে দেখা যায়, সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা তুলনামূলক কম। রায়কে ঘিরে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খুলনার বিভিন্ন এলালায় মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব ও ছাত্রলীগ। আজ রায়কে কেন্দ্র করে নাশকতার শঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দিনের (১৬ ও ১৭ নভেম্বর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগে এই রায় ঘোষণার দিন ধার্যের দিনে লকডাউন কর্মসূচি দিয়েছিল ক্ষমতাচ্যুত দলটি। এ দুই কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর প্রবেশমুখে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি অলিগলি ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এদিকে সকাল থেকেই খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। দলটির খুলনার সংগঠক হামিম রাহাত বলেন, আমরা খুনি শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে রাজপথে আছি। যতক্ষণ না তার ফাঁসির রায় হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমাদের এই অবস্থান শুধু তার ফাঁসির দাবিতে নয়। হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে যদি কোনো নিষিদ্ধ সংগঠন শহরে নাশকতার চেষ্টা করে আমরা প্রতিরোধ করার জন্য রাজপথে অবস্থান করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X