সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোবাইলে কথা বলতে বলতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল গেটের কাছে হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত দু-তিন দিন ধরে ওই ব্যক্তিকে হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি হয় হাসপাতালের রোগী ছিলেন, নয়তো কোনো রোগীর স্বজন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ তাকে চিনে থাকলে বা স্বজন হিসেবে দাবি করতে চাইলে দ্রুত হাসপাতালের পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরত ই খুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে জানতে পেরেছি ঐ লোকটার বাড়ি কালীগঞ্জে। হাসপাতালের গেটের সামনে রাস্তায় মোবাইলে কথা বলার সময় তিনি হঠাৎ করে বসে পড়েন। পরে সেখানেই তিনি মারা যান। মোবাইলের কল লিস্ট থেকে পাওয়া নাম্বারে ফোন করে তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X