বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রায় ঘোষণার পর আ.লীগ অফিসে আগুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের রায় ঘোষণার পর বগুড়ায় আওয়ামী লীগ অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : কালবেলা
শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের রায় ঘোষণার পর বগুড়ায় আওয়ামী লীগ অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : কালবেলা

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। পরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিলে পুলিশ ও স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।

জানা গেছে, রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের সাতমাথা এলাকায় শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে আনন্দ মিছিল করে ছাত্রদল। পরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে মিষ্টি বিতরণ করা হয়।

অন্যদিকে এনসিপির জলেশ্বরীতলার অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল নিয়ে সাতমাথার জুলাই স্তম্ভে সমবেত হয় নেতাকর্মীরা। এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানীসহ অন্যান্য নেতারা মিছিলে অংশ নেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে আলাদা আরেকটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শত শত নেতাকর্মী এতে অংশ নেন। শহরের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চৌকি বসানো হয়েছে এবং টহল বৃদ্ধি করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X