কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার ধানমন্ডি ২৭ নম্বরে পরপর ককটেল বিস্ফোরণ

ছবি : পুরোনো
ছবি : পুরোনো

এবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এবি ব্যাংকের সামনে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলকে ধরতে পেছন থেকে ধাওয়া করে পুলিশের একটি গাড়ি। কিন্তু তাদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে আট নম্বর রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়।’

বিষয়টি কন্ট্রোলকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

এর আগে রাজধানীর মিরপুর-১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় পৃথক স্থানে এ ঘটে।

পুলিশের তথ্যমতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ রোববার (১৬ নভেম্বর) ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১১

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১২

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৩

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৪

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৫

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৬

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৭

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৮

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

২০
X