কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

ভয়াবহ আগুনে পুড়ে যায় টিনশেড কলোনির ১০০টি ঘর। ছবি : কালবেলা
ভয়াবহ আগুনে পুড়ে যায় টিনশেড কলোনির ১০০টি ঘর। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলোনির প্রায় ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানেট বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনশেডের একটি কলোনির ১০০টি রুম সব পুড়ে ছাই হয়ে যায়। কোনো রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই নেই।

রহিমা বেগম নামে এক ভাড়াটিয়া বলেন, কয়েক দিন আগে বেতন পাই। বেতনের সব টাকা রুমে ছিল। ও আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। রাতে-দিনে ডিউটি করা টাকা সব মুহূর্তের মধ্যে শেষ।

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেগ পেতে হয়। রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেগ পেতে হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম কালবেলাকে জানান, খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X