সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা
কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, এখন আমাদের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, আমার নাম মনোনীত করায় আশাশুনি-কালিগঞ্জের ২৩টি ইউনিয়নের মানুষ ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছে। আমি আশাশুনির প্রতিটি মহল্লা, পাড়া ও অলিতে-গলিতে গিয়েছি। সেখানে আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যেই রোডম্যাপ তৈরি করে পরিকল্পিতভাবে নির্বাচনী কাজ শুরু করেছেন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বর্তমান আহ্বায়ক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি।

সমাবেশ শেষে উঠে আসে ধানের শীষের জয়ধ্বনি। নেতাকর্মীরা কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ স্লোগানে মুখরিত করে তোলেন। উপস্থিত সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X