কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্যার পানি রেস্তোরাঁর ভেতর ঢুকে খাবারের টেবিল পর্যন্ত উঠে গেছে। পানির গভীরতা প্রায় কোমরসমান। সেই পানিতেই সাঁতার কাটছে অসংখ্য মাছ। আর টেবিলে বসে নুডুলস খেতে খেতে এই অস্বাভাবিক পরিবেশ উপভোগ করছেন দর্শনার্থীরা। শিশুরা আনন্দ নিয়ে খেলতে নেমেছে পানিতে।

এ সময় কেউ কেউ আবার মাছকে নুডুলস খাইয়ে দিয়ে বাড়তি আনন্দ নিচ্ছেন। এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে একটি রেস্তোরাঁয় প্রতিদিনই ভিড় বাড়ছে স্থানীয় মানুষের। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটছে থাইল্যান্ডের নাখোন পাঠম অঞ্চলের জনপ্রিয় ‘পা জিট’ রেস্তোরাঁয়।

টানা দুই সপ্তাহের বন্যায় রেস্তোরাঁর ভেতর পানি ঢুকে পড়লেও সেটিকে বিপদ নয়, বরং বাণিজ্যে রূপান্তর করেছেন মালিক পর্ণকমল প্রাংপ্রেমপ্রী। বন্যার পানিতে মাছ ভেসে আসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের আগ্রহ বেড়ে যায়। তখনই তিনি এই বিশেষ ডাইনিং অভিজ্ঞতার আয়োজনের সিদ্ধান্ত নেন।

রেস্তোরাঁ মালিক জানান, বছরে একবার এমন সুযোগ আসে। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি—এসে এই অভিজ্ঞতা নিন। ভারী বর্ষণে নদীর পানি উপচে সৃষ্টি হওয়া বন্যা এখনো পুরোপুরি কমেনি। দেশটির অন্তত ১৩টি প্রদেশের মানুষ এখনো পানি বন্দি জীবনযাপন করছে।

পরিবেশ বিশেষজ্ঞর বলছেন, দুর্যোগকে সামলে স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীলতা দেখাতে পারা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X