কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রোড মার্চে যাওয়ার পথে ছাত্র-যুবদলের মাইক্রোবাসে আগুন

নাটোর-বগুড়া মহাসড়কে রোববার ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
নাটোর-বগুড়া মহাসড়কে রোববার ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

বগুড়ায় বিএনপির ‘তারুণ্যর রোড মার্চ’-এ অংশগ্রহণের জন্য নাটোরের লালপুর থেকে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। পথে গতি রোধ করে নেতাকর্মীদের মারধর করে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

এ ঘটনায় বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আবু তালহা মানিক, ছাত্রদলকর্মী সম্রাট, মেহেদী হাসান, স্বপন, শিমুলসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বগুড়ায় তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের লোকজন পথ রোধ করে তাদের মারধর করে এবং গাড়িতে আগুন দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। জীবন বাঁচাতে আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নেন। বর্তমানের অবস্থা জানা নেই।’

এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘গাড়িতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে রোববার বগুড়া থেকে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শনিবার রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X