মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছেদ আশঙ্কায় ৪০০ পরিবার, আশ্রয় রক্ষার দাবি স্থানীয়দের

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের কাছে স্মারকলিপি দেন আতঙ্কে দিন কাটানো বাসিন্দারা। ছবি : কালবেলা
অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের কাছে স্মারকলিপি দেন আতঙ্কে দিন কাটানো বাসিন্দারা। ছবি : কালবেলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম মৌজায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নতুন করে চাপে ফেলেছে স্থানীয় কয়েকশ হতদরিদ্র পরিবারকে। সওজের পক্ষ থেকে উচ্ছেদের ঘোষণা ও মাইকিংয়ের পর আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

এলাকায় বসবাসরত প্রায় ৪০০ পরিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে তাদের ‘মাথা গোঁজার শেষ আশ্রয়’ রক্ষার আবেদন জানিয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

স্থানীয়দের দাবি, বাজারগ্রাম মৌজার প্রায় ২০০ বিঘা জমি ১৯৬৪-৬৫ সালে অধিগ্রহণ করলেও সওজ এখনো ক্ষতিপূরণ পরিশোধ করেনি। ১৯৬২ সালের এসএ খতিয়ানে জমিটি তাদের পূর্বপুরুষদের নামে থাকায় দীর্ঘদিন ধরে বসতি গড়ে তুলেছেন তারা। মাঠ জরিপে (৩০ ধারা) তাদের নামেও রেকর্ড হয়েছিল বলে বাসিন্দাদের দাবি। তবে চূড়ান্ত বিআরএস খতিয়ানে অনেকের নাম বাদ পড়ে গেলে বিষয়টি নিয়ে ২০২২ সালে দেওয়ানি মামলা করেন কয়েকজন মালিক। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ১০০ বছরের বেশি সময় ধরে এসব পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করলেও কখনো উচ্ছেদ পদক্ষেপ নেননি সওজ কর্মকর্তারা। হঠাৎ করে উচ্ছেদের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে এলাকার ছাত্রছাত্রীরা এখন বার্ষিক পরীক্ষায় ব্যস্ত, বৃদ্ধ ও অসহায় মানুষদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই।

এলাকাবাসীর পক্ষ থেকে ইদ্রীস আলী স্মারকলিপিতে লেখেন, উন্নয়ন চাই, সড়ক চাই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বসতভিটা ভেঙে নয়। যে জমিতে আমাদের পূর্বপুরুষদের কবর, যেখানে আমরা প্রজন্মের পর প্রজন্ম বাস করছি, সেটি থেকে উচ্ছেদ করলে আমরা পথে বসব।

বাসিন্দাদের দাবি, সড়ক নির্মাণের জন্য যতটুকু জায়গা প্রয়োজন শুধু ততটুকু নিয়ে কাজ করার নির্দেশ দিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ জরুরি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ না করার দাবি জানান তারা।

স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, সওজের প্রধান প্রকৌশলী, সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসন জানিয়েছে, স্মারকলিপি হাতে পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X