মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিলেন শিক্ষা অফিসার

চাঁদপুরের মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকা সত্ত্বেও উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা নিয়েছেন শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, পিটিআই সদস্য ও অভিভাবকরা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ) সকাল ১০টায় উপজেলার ১১১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সহযোগিতায় পরীক্ষা নিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই।

১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুইটি শিরিন জানান, বছর শেষে এ ক্রান্তিলগ্নে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কোমলমতি শিক্ষার্থীদের মানসিকতা বিকাশের স্বার্থ বিবেচনা করে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, স্যাররা কী একটা অবস্থা শুরু করছে। সারা বছর পড়াশোনা করছি এখন ভালো করে পরীক্ষা দিতেও পারি না। পরীক্ষা হবে নাকি হবে না তাও জানি না। কর্মবিরতি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার স্যারদের।

ক্ষোভ প্রকাশ করে অভিভাবক মো. জসিম উদ্দিন বলেন, বাচ্চা সারা বছর স্কুল আসা যাওয়া করছে। নিজের কষ্ট হলেও পড়াশোনার কোনো বাচ্চাকে কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। আর এখন শিক্ষকদের আন্দোলনের কারনে বাচ্চা ঠিক পরীক্ষা দিতে পারে না। শিক্ষকদের প্রতি জোরালো আবেদন উনারা যেন কর্মবিরতি বন্ধ করে।

মতলব দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই কালবেলাকে বলেন, সহকারী শিক্ষকদের তিনদফা দাবিতে কর্মবিরতি চলছে। আমাদের সরকারের নির্ধারিত শিডিউল কাজ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হুমকির মুখে পড়ছে। শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে আমি নিজে বাধ্য হয়ে ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, পিটিআই সদস্য, কমিটি অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নিয়েছি।

তিনি বলেন, উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, পিটিআই সদস্যরা, অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা হয়েছে কিন্তু সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দিতে ব্যর্থ হলে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, সেজন্য পরীক্ষা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X