কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় মোবাইল-নকল জব্দ, ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্র। ইনসেটে জব্দ করা নকল ও স্মার্টফোন। ছবি : কালবেলা
আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্র। ইনসেটে জব্দ করা নকল ও স্মার্টফোন। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষা চলাকালে নকল ও স্মার্টফোন পাওয়ায় ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের (বিএমটি শাখা) পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরীক্ষার কক্ষে দায়িত্বরত দুজন শিক্ষককে (কক্ষ পরিদর্শক) প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের বিএমটি শাখার ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ১০ জনের কাছ থেকে নকল ও একজনের কাছ থেকে একটি স্মার্টফোন পাওয়া যায়। ২০৪ নম্বর কক্ষ থেকে একজনের কাছ থেকে একটি স্মার্টফোন পাওয়া যায়। ২০৫ কক্ষ থেকে দুজনের কাছ থেকে নকল নম্বর পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী নিজেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে এসব নকল ও স্মার্ট ফোন পায়।

বহিষ্কার ১৪ শিক্ষার্থীর মধ্যে কালুখালী সরকারি কলেজের ছয়জন, কসবামাজাইল আমজাদ হোসেন কলেজের ছয়জন, ও মাঝবাড়ী জাহানার বেগম কলেজের দুজন রয়েছেন।

বিএমটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমার জেনারেল শাখা পরিদর্শন করে বিএমটি শাখায় আসি। এখানে আসার পর ইউএনও পরীক্ষার্থীদের বডি চেকাপ করে নকল ও মোবাইল পাওয়া যায়। যাদের কাছে মোবাইল ও নকল পাওয়া গেছে তাদেরকে বহিষ্কার করার কথা বলে এবং আমি তাদেরকে বহিষ্কার করি। মোট ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং পরীক্ষার কক্ষে দায়িত্বে থাকা দুজন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন, আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক তাসলিমা খানম ও কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার স্বপন কুমার মন্ডল।

পরীক্ষার হল সুপার লিটন কুমার বিশ্বাস বলেন, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এই কেন্দ্রের মোট পরীক্ষার্থী ২৪৭ জন। আজ পরীক্ষর্থীরা যখন প্রবেশ করে তখন বৃষ্টি হচ্ছিল। ঠিকমতো হয়তো তাদের চেক করা হয়নি।

প্রত্যাহার হওয়া শিক্ষক কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার স্বপন কুমার মন্ডল বলেন, পরীক্ষার আগে সবাইকে চেক করে প্রবেশ করানো হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে তাদের কাছে নকল ও মোবাইল পাওয়া গেছে। এর মধ্যে অনেক পরিক্ষার্থী শৌচাগারে গেছে, সেখান থেকে তারা এগুলো সংগ্রহ করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, আজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ১৩ জন পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে নকল ও মোবাইল ফোন পাই। পরে আরও একজনের কাছে নকল পাওয়া গেছে। তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষার কক্ষে দায়িত্বরত দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X