‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

হাইওয়ে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া তেল। ছবি : কালবেলা
হাইওয়ে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া তেল। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি ট্রাকসহ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৭০ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে শেরপুর হাইওয়ে ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা সংবাদ পান, একটি ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কে ছিনতাই হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে অভিযান শুরু করে।

‎একপর্যায়ে ট্রাকটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে দুষ্কৃতকারীরা ট্রাক দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। জীবনহানির শঙ্কায় হাইওয়ে পুলিশ সরকারি পিকআপ নিরাপদ দূরত্বে রেখে ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। পরে দুষ্কৃতকারীরা বিষয়টি আঁচ করতে পেরে বগুড়ার শেরপুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকাগামী লেনে ঘোগা সেতুর আগে ট্রাকটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

‎পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ট্রাকের ভেতরে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানায় পুলিশ।

‎শেরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও সয়াবিন তেল বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X