তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় কলেজে তালা 

তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ফটক। ছবি : কালবেলা
তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ফটক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোর কারণে তাড়াশ ডিগ্রি কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন গভর্নিং বডির সদস্যরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা যায়, তাড়াশ কলেজের পক্ষ থেকে তাড়াশ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করায় আলোচনা-সমালোচনা দেখা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম তোতা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেয়।

গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তাদের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন বিষয়ে কোনো কিছুই জানাননি। পরে জানতে পারি কলেজের নৈশপ্রহরী লুৎফর রহমান টেলিকে দিয়ে একটি ফুলের তোড়া পাঠিয়েছেন। তাড়াশ ডিগ্রি কলেজের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানে মহান বিজয় দিবসে এহেনো দায়সারা আচরণ কলেজ সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে তোলে। তাদের দায়িত্বের অবহেলার কারণে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছি। এ বিষয়ে যথাযথ সদুত্তর না পাওয়া পর্যন্ত কলেজ তালাবদ্ধ থাকবে।

এদিকে ছুটিতে থাকা কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি বলেন, ‘কলেজের সার্বিক দায়িত্ব দেওয়া আছে উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগমকে। সংগত কারণে এ দায়-দায়িত্ব তার।’

এ বিষয়ে উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগম কালবেলাকে বলেন, ‘কলেজে এখন শীতকালীন ছুটি চলছে। আমি কলেজে প্রোগ্রাম করেছি। কিন্তু লোক না থাকায় তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে নৈশপ্রহরীকে দিয়ে পুষ্পস্তবক পাঠিয়ে দিয়েছি। এ নিয়ে বিতর্ক হবে বুঝতে পারিনি।’

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি তবে কেউ লি‌খিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X