নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা দেখার কথা বলে নিয়ে কিশোরকে অপহরণ

নাটোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নাটোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নাটোরের নলডাঙ্গায় ফুটবল খেলা দেখতে যাওয়ার কথা বলে নাসিম উদ্দিন (১১) নামের এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার হলুদঘর গ্রাম থেকে ওই কিশোরকে অটোভ্যানে উঠিয়ে অপরহণ করা হয়। ওইদিন রাতে নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন অপহরণের শিকার কিশোরের দাদা আবুল কালাম।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের আবুল কালাম সরদারের ছেলে মনিরুল ইসলাম (২২) ও হলুদঘর গ্রামের মোন্তাজ আলীর ছেলে জিয়াদ আলী (২২)।

অপহরণের শিকার কিশোর নাসিম উদ্দিন উপজেলার হলুদঘর গ্রামের প্রবাসী আনিছুর রহমানের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে উপজেলার হলুদঘর গ্রামের কিশোর নাসিমকে ফুটবল খেলা দেখানোর লোভ দেখিয়ে অটোভ্যানে তুলে নিয়ে যায় একই গ্রামের জিহাদ ও সোনাপাতিল গ্রামের মনিরুল ইসলাম। পরে নাসিমের কাছ থেকে দাদা আবুল কালামের মোবাইল নম্বর নিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে বিকাশে টাকা না পাঠালে হত্যা করা হবে হুমকি দেয়। এ কথা শুনে দাদা আবুল কালাম নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। পরে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহয়তায় তাদের আটকে অভিযান শুরু করে। এ ঘটনা অপহরণকারী জানতে পেরে কিশোর নাসিমকে ছেড়ে দেয়। এদিকে অপহরণের শিকার কিশোর থানায় হাজির হয়ে ঘটনা খুলে বলে।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, অপহরণের নাটক সাজিয়ে নাসিমের পরিবারের থেকে মুক্তিপণের এক লাখ টাকা আদায়ের উদ্দ্যেশ ছিল। এ ঘটনায় কিশোর নাসিমের সমর্থন ছিল।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় অপহরণের শিকার নাসিমের দাদা বাদী হয়ে মনিরুল ও জিহাদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইন ও অপহরণ এবং মুক্তিপণ দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার নাটোর আদালতে পাঠানো হয়।

তবে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি কিনা তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল ভিডিওর সূত্র ধরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার

বিচারের রায়েই মুছবে জুলাইয়ের রক্তের দাগ: শ্রম প্রতিমন্ত্রী নুর

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

স্পর্শকাতর স্থানে চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

নিউইয়র্ক টাইমসের দাবি / ২ শীর্ষ নেতাকে হত্যায় ইরানে প্রবেশ করেছিল ইসরায়েলি যুদ্ধবিমান

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

১০

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

১১

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

১২

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

১৩

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

১৪

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

১৫

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৬

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১৭

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১৮

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১৯

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

২০
X