কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৯ জনের ১০ বছর কারাদণ্ড

কুষ্টিয়ায় ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৯ জনের ১০ বছরের কারাদণ্ড। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৯ জনের ১০ বছরের কারাদণ্ড। ছবি : কালবেলা

কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হার এলাকায় একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের নেতা কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাকির হোসেনসহ ৯ জনের ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম জনাকীর্ণ আদালতে দণ্ডপ্রাপ্ত ৩ আসামিসহ অন্যান্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. রফিকুল ইসলাম লালন।

সাজাপ্রাপ্তরা হলেন চৌড়হাস উপজেলা রোডের বাসিন্দা লালন সেখের ছেলে জাকির হোসেন (৪৬), একই এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে উল্লাস (৪০), তৈমুর ইসলাম ওরফে বিপুল (৩৯), রফিকুল ইসলাম (পলাতক), মনির হোসেন ওরফে পিচ্ছি মনির (বন্দুকযুদ্ধে নিহত), সাগর ওরফে জাহাঙ্গীর (পলাতক), আনার ওরফে আনোয়ার (বন্দুকযুদ্ধে নিহত), মধু শিকদার (পলাতক) এবং সাত্তার ওরফে মশিউর রহমান (পলাতক)।

একই সাথে এই মামলার চার্জশিটভুক্ত ও বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন সুমন, রবিউল ইসলাম, ছলেমান ওরফে রানা এবং সোহেল রানা। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত প্রামাণ করতে পারেনি আদালতে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জুলাই রাতে কুষ্টিয়া সদর উপজেলার মতিমিয়ার রেলগেট এলাকার বাসিন্দা নুরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে অজ্ঞাত একটি ডাকাত দল। এ ঘটনায় আক্রান্ত ওই পরিবারের গৃহকর্ত্রী বেগম ফরিদা ইসলাম পরদিন ২২ জুলাই বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. রফিকুল ইসলাম লালন জানান, ‘কুষ্টিয়া সদর থানার এই ডাকাতি মামলাটি মূলত আন্তঃজেলা ডাকাত দলের সংঘটিত একটি ডাকাতির ঘটনা ছিল। এ মামলায় অভিযোগপত্রভুক্ত ১২ জনের মধ্যে ৯ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। তাদের প্রত্যেকের পৃথকভাবে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজাভোগের আদেশ দিয়েছেন আদালত।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কালবেলাকে তিনি জানান, ‘ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সাজা হওয়ার বিষয়টি আমি শুনেছি। সাংগঠনিকভাবে এই মামলার রায়কে মোকাবিলা করতে উচ্চ আদালতে যাওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X