কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

কোলেস্টেরল কমবে মাত্র ৩০ দিনে, জেনে নিন সহজ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে উচ্চ কোলেস্টেরল একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আগে ধারণা ছিল এটি মূলত বয়সের সঙ্গে সম্পর্কিত সমস্যা, কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণরাও সমানভাবে আক্রান্ত হচ্ছেন। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাজাভুজি ও তেল-মসলাদার খাবারের প্রতি আসক্তি, ধূমপান-মদ্যপান, অতিরিক্ত মানসিক চাপ এবং নিয়মিত শরীরচর্চার অভাব—সব মিলিয়ে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে অবিশ্বাস্য হারে। অথচ এ সমস্যা নিয়ন্ত্রণে না আনলে হৃদ্‌রোগসহ মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

চিকিৎসকরা বলছেন, ওষুধের পাশাপাশি সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাস গড়ে তুললে মাত্র এক মাসেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন তাহলে জেনে নিই, সেই পদ্ধতিগুলো কী কী—

সুষম আহার

গোটা শস্য, প্রচুর শাকসবজি ও ফল খাওয়া উচিত। শস্যে থাকা পুষ্টি এবং খনিজ পদার্থ কোলেস্টেরল কমাতে সহায়ক। তরমুজ, পেয়ারা, আপেল, কমলা, কলা ও পেঁপে নিয়মিত খেলে স্বাস্থ্যকর ফলাফল পাওয়া যায়।

ধূমপান ও মদ্যপান নিয়ন্ত্রণ

ধূমপান কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, তাই অবিলম্বে এ অভ্যাস ত্যাগ করা প্রয়োজন। মদ্যপান থাকলে সেটাও পরিহার করা চাই।

নিয়মিত শরীরচর্চা

বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগব্যায়াম এবং হাঁটা কোলেস্টেরল কমাতে সহায়ক। সকালে কিছু সময় যোগাসন ও ধ্যানের জন্য বরাদ্দ রাখলে মানসিক চাপও কমে।

মানসিক চাপ কমান

অতিরিক্ত মানসিক চাপ শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তোলে। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম ও পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমাতে সাহায্য করে। মন ভালো রাখতে গান শোনা, বই পড়া কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোও উপকারী হতে পারে।

শেষকথা

কোলেস্টেরল কমানো কোনো এক দিনের কাজ নয়, তবে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে মাত্র ৩০ দিনেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব। সুষম আহার, ধূমপান-মদ্যপান থেকে বিরত থাকা, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাই হলো কোলেস্টেরল কমানোর সহজ ও কার্যকর উপায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X