ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে মা ও দুই ছেলের জানাজা, পাশাপাশি কবরে দাফন

ফেনীতে একসঙ্গে মা ও দুই ছেলেকে দাফন করতে খোঁড়া হয় কবর। ছবি : কালবেলা
ফেনীতে একসঙ্গে মা ও দুই ছেলেকে দাফন করতে খোঁড়া হয় কবর। ছবি : কালবেলা

ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদার নিচে চাপা পড়ে মারা যাওয়া মা ও দুই ছেলের মরদেহ দাফন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধর্মপুর এলাকায় একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

এর আগে ২০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা সুমি আক্তার (৩৫), তাদের দুই ছেলে শাহিদ (৫) ও সিয়াম (২)।

জানা গেছে, সুমি আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।

এদিকে একসঙ্গে তিনজনের মৃত্যুতে নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে বাড়িতে যান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া, ফুলগাজী থানার ওসি আবুল হাসিমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতদের দেখতে যান ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।

ইউএনও তানিয়া ভূঁইয়া বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। তাদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এ ছাড়াও এ ধরনের দুর্ঘটনা রোধে এলাকার অন্যদেরও সচেতন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার ২০ সেপ্টেম্বর সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। ওই সময় তার দুই ছেলে পাশেই খেলছিলেন। হঠাৎ খড়ের গাদাটা তাদের ওপর ভেঙে পড়ে। এতে গাদায় চাপা পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানা পুলিশের ওসি আবুল হাসিম বলেন, সুপারি গাছ দিয়ে মোড়ানো খড়ের গাদা টান দিলে ভেঙে পড়ে। তখন দুই সন্তানসহ সুমি খড়ের গাদার নিচে চাপা পড়েন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X