মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিদ্যুৎ, মোবাইলের আলো দিয়ে চলছে সেবা

মোবাইলের লাইট জ্বালিয়ে সেবা প্রদান করছেন জরুরি বিভাগের কর্মরত ডাক্তার জাহিদুর রহমান। ছবি : কালবেলা
মোবাইলের লাইট জ্বালিয়ে সেবা প্রদান করছেন জরুরি বিভাগের কর্মরত ডাক্তার জাহিদুর রহমান। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মোবাইলের আলো জ্বালিয়ে রোগী দেখছেন জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. জাহিদুর রহমান।

তিনি বলেন, গত রাত থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় সেবা নিতে আসা সেবা প্রার্থীদের সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি অন্ধকার থাকায় মশার উপদ্রব বেড়েছে।

অপরদিকে বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে দেখা দিয়েছে নানা সমস্যা। ভর্তি রোগীর স্বজন আয়েশা বেগম বলেন, দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে অন্ধকার দূর করার চেষ্টা করছি। সামান্য অন্ধকার দূর হলেও দেখা দিয়েছে মশার উপদ্রব। অপরদিকে অতিরিক্ত গরমে রোগীরা অস্বস্তি বোধ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইফুল ইসলাম জয় বলেন, বিদ্যুতের সঞ্চালন লাইনে সমস্যা হয়েছিল। বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসকে অবগত করলে তারা এসে লাইন সচল করে দিয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান না থাকায় বাইরে থেকে ইলেকট্রিশিয়ান এনে কাজ করাতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X