কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে ভয়াবহ ব্লাকআউটের কবলে কিউবা

কিউবায় বিদ্যুৎবিভ্রাট। ছবি : সংগৃহীত
কিউবায় বিদ্যুৎবিভ্রাট। ছবি : সংগৃহীত

দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছে কিউবা। প্রধান পাওয়ার প্লান্টে ত্রুটি দেখা দেওয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবার এক কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শুক্রবার গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

দ্বীপরাষ্ট্র কিউবা কয়েক মাস ধরে দীর্ঘ ব্লাকআউটের শিকার হচ্ছে। সেখানকার বৃহত্তম মাতানজাসে আন্তোনিও গুইটারাস পাওয়ার প্ল্যান্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে।

দেশটির বিদ্যুৎ সরবরাহের প্রধান কর্মকর্তা লাজারা গুয়েরার বলেন, বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারে কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এর আগে দেশটির কর্মকর্তারা জানান, সোমবার পর্যন্ত নাইটক্লাবসহ সব স্কুল এবং অপ্রয়োজনীয় কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া কিছু কর্মীদের বাড়ি থাকতে এবং কম গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবাগুলোকে স্থগিত করা হয়েছিল।

ন্যাশনাল ইলেকট্রিক ইউনিয়নের (ইউএনই) প্রধান আলফ্রেডো লোপেজ ভালদেস বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে দ্বীপটি এখন চ্যালেঞ্জিং পরিস্থিতির ‍মুখোমুখি হয়েছে।

এদিকে দিনব্যাপী ব্লাকআউটের কারণে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। তবে দেশটিতে এমন ঘটনা প্রথম নয়, এর আগে ২০২১ সালের জুলাই মাসেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X