উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে যানজট নিরসনে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সভা

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সভা। ছবি : কালবেলা
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সভা। ছবি : কালবেলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন, মহাসড়ক সংস্কার, দুর্ঘটনা হ্রাস ও যাত্রী এবং যানবাহন পারাপারে ভোগান্তি নিরসনে সমন্বয় সভা করেছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। আজ সোমবার (১৯ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরের সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) এসএএম বদরুল কবীরের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি নিরসনে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ শতভাগ সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কোন সংগঠনের নামে বা হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি চাঁদাবাজি কিংবা অনিয়মের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঈদে যানজট নিরসনের পাশাপাশি কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা প্রদান এবং পশু চুরি ও ডাকাতির মত অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে তিনি উপস্থিত সবাইকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সেইসঙ্গে উপস্থিত সবাইকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলামসহ হোটেল মালিক, হাট ইজারাদারগণ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X