সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রক্সি দিয়ে লিখিত পার, মৌখিক দিতে গিয়ে ধরা ৭ চাকরিপ্রার্থী

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে লিখিত পার করেন চাকরিপ্রার্থী। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে লিখিত পার করেন চাকরিপ্রার্থী। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ২০তম গ্রেডে কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রতারণার দায়ে ৭ প্রার্থীকে আটক করা হয়েছে। এসব প্রার্থী প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর পর মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হন। রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব প্রার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে জেলা প্রশাসনের নিয়োগ কমিটি।

এদিকে এ ঘটনায় সোমবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব শিমুল আক্তার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

আটকরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ উদ্দিন, তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রামের আবু তাহের সরকারের ছেলে লোকমান হোসেন, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম সুজন, শাহজাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের এলাহী প্রামাণিকের ছেলে আশরাফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মজিবর রহমান, কামারখন্দ উপজেলার চর-দোগাছি গ্রামের আব্দুস সালামের ছেলে হাবিবুল্লা বেলালী ও উল্লাপাড়া উপজেলার গোয়ালজানী পূর্বপাড়া গ্রামের হেনা মন্ডলের ছেলে এনামুল হক।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে মামলার বাদী শিমুল আক্তার জানান, ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে সিরাজগঞ্জের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ বাছাই কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেনের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার সময় ওই প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাইকালে তাদের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখায় গরমিল পাওয়া যায়। এ সময় তাদের বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা স্বীকার করেন যে, প্রক্সি প্রার্থীদের দিয়ে তারা লিখিত পরীক্ষা দিয়েছেন। নিয়োগ বোর্ডে উপস্থিত সদস্যদের সামনে তারা লিখিত স্বীকারোক্তি প্রদান করেন। পরে তাদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রক্সি প্রার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১০

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১১

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১২

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১৩

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১৪

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১৫

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১৬

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১৭

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৮

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১৯

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

২০
X