লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৫:১৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়িকে হত্যায় গৃহবধূ ও তার প্রেমিকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে শাশুড়িকে বালিশচাপা দিয়ে হত্যায় এক গৃহবধূ ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন-রামগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার ও তার চাচাতো ভাসুর জসিম উদ্দিন।

আদালত সূত্র জানায়, তাহমিনা তার ভাসুর জসিমের পরকীয়ায় জড়ান। ২০২১ সালের ২১ এপ্রিল রাতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তাহমিনার শাশুড়ি রাহেমা বেগম (৬৫)। এ সময় জসিম তাকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেন। একপর্যায়ে তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করলে জসিম ও তাহমিনা তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় রাহেমার স্বামী বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পিপি জসিম উদ্দিন জানান, গৃহবধূ তাহমিনা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তবে আরেক আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় জসিম উদ্দিন (৩৩) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি লোকমান ও সুমন বেকসুর খালাস পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১০

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১২

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১৩

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৪

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৫

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৬

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৭

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৮

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৯

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

২০
X