জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

নিহত দুই ভাইবোন আরিফ ও স্নেহা। ছবি: কালবেলা
নিহত দুই ভাইবোন আরিফ ও স্নেহা। ছবি: কালবেলা

প্রতিদিনের মতো মাদ্রাসায় পড়তে যায় দুই ভাইবোন আরিফ ও স্নেহা। একসঙ্গে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই একটি নদীতে গোসল করতে যায় তারা। গোসলের সময় ছোট বোন স্নেহা নদীতে ডুবে যেতে দেখে বোনকে বাঁচাতে আরিফও ঝাঁপ দেয় নদীতে। এ ঘটনায় একসঙ্গে মৃত্যুবরণ করেছে দুই ভাইবোন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামে ইল্লার বাজারের নিকটস্থ নদীতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ (৮) ও স্নেহা (৬) চরমোহন গ্রামের বাচ্চু খানের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু খানের বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে ছয় বছরের স্নেহা ডুবে যায়। তার ভাই আরিফ তাকে বাঁচাতে গেলে নিজেও ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

নিহত আরিফ ও স্নেহার বাবা বাচ্চু খান বলেন, আমার সোনা-মানিকেরা আমায় ছেড়ে চলে গেল। আমার আর কিছুই রইল না। এখন আমি কার মুখ দেখে বাঁচব!

নড়িয়া ঘরিসার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসা থেকে ফিরে দুই ভাইবোন গোসল করতে গিয়ে ছোট বোন স্নেহা নদীতে পড়ে যায়। তাকে তুলতে নদীতে ঝাঁপ দেয় আরিফ। এ সময় দুজনেরই মৃত্যু হয়। বিষয়টি হৃদয়বিদারক। গত রোববার রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গাফিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১০

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১১

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১২

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৩

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১৪

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৫

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৬

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১৭

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১৮

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৯

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

২০
X