দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান
গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলার ১নং আসামি আব্দুল হান্নানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার তিন দিন পর আজ সোমবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে।

গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার তদন্ত ওসি নুরুল আলম। তিনি বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে, গত ৯ জুন রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় ওপর পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া ও একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে আসাদসহ (৩৭) অজ্ঞাতনামা আরও ৩ জন। এ সময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে দেয়। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। হামলা চলাকালে তারা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জখম অবস্থায় কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তারা এই সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে যায়। পরে ওই ঘটনায় গত ১৫ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বেডরেস্টে রয়েছেন। কলি হাসান দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে দৈনিক জনকণ্ঠের দুর্গাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ঘুষের অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১১

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১২

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৩

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৪

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৫

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৬

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৭

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৮

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৯

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০
X