কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারাল দুই বছরের শিশু

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে জমিসংক্রান্ত গ্রাম্য সালিশে বৈঠকে প্রতিপক্ষের হামলায় ফাহিতা নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। হামলায় শিশুর বাবা-মাও আহত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিশু ফাতিহা শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। হামলায় লিয়াকত আলীর ছেলে শিশুর বাবা আ. সাত্তার (৪০) ও শিশুর মা মোছা. কুলছুম (২৪) আহত হয়েছেন।

নিহত শিশুর দাদা লিয়াকত আলী জানান, দশ বছর যাবৎ তার চাচাতো ভাই লাল মিয়ার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলছিল। আদালতে মামলা চলমান অবস্থায় চাচাতো ভাইয়েরা জোরপূর্বক গ্রাম্য সালিশের আয়োজন করে। সালিশে কথাকাটাকাটির একপর্যায়ে লাল মিয়ারা আমাদের ওপর হামলা করে। হামলায় আমার ছেলে আবদুস সাত্তার, তার স্ত্রী মোছা. কুলসুম ও দুই বছরের শিশু নাতনি ফাতিহা গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতিহা মারা যায়।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. মমিনুল কাদের বলেন, দুপক্ষের লোকজন নিয়ে সালিশে কথাবার্তা হচ্ছিল। একপর্যায়ে লাল মিয়ার পরিবার লিয়াকত আলীর পরিবারের ওপরে হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যু হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, দুপুর দেড় টার দিকে আব্দুস সাত্তার কুলসুম ও ফাতিহা আক্তার নামে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতিহা মারা যায়। গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি এএফএম নাসিম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X