সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিপণ নিতে গিয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

আটক আসামিরা। ছবি : কালবেলা
আটক আসামিরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালায় মুক্তিপণ আদায়ের সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি, ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মাঝ রাতে তালা ও ডুমুরিয়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মুক্তিপণ দাবি ও মুক্তিপণ আদায় করার দায়ে মামলা রুজু করে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- তুহিন শেখ (৩৩) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে। একই সঙ্গে তিনি তালা সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য-সাবেক সভাপতি। মামলার অপর আসামি সেলিম হোসেন (৩৬) তিনি তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং খলিলনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, মামলার অপর দুই আসামিরা হলো- একই এলাকার নাসির তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার (২৮) ও লিয়াকত মোলঙ্গীর ছেলে রাহুল মোলঙ্গী (৩০)।

অপরদিকে, মামলার বাদি ডুমুরিয়া উপজেলার গোণালী গ্রামের অজিত বিশ্বাসের ছেলে শিবপদ বিশ্বাস।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তালা উপজেলার আটারই গ্রাম থেকে দুই ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখে অভিযুক্ত চার ব্যক্তিসহ তাদের সহযোগীরা। ওই দুই ব্যক্তির কাছে গাঁজা রয়েছে এই মর্মে অভিযুক্ত ব্যক্তিরা তাদের দেহ তল্লাশি করে। পরে তাদের অভিভাবকদের কাছে ফোন করে কয়েক ধাপে ১৯ হাজার ৫০০ টাকা মুক্তিপণ গ্রহণ করে। কাঙ্ক্ষিত মুক্তিপণ না পেয়ে একপর্যায়ে তাদের তালা উপজেলা ও ডুমুরিয়া সীমান্তের কাছাকাছি মৎস্য ঘের সংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে ওই দুই ব্যক্তির পরিবারের কাছে পুনরায় মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগীদের পরিবার মুক্তিপণের টাকা দিয়ে তাদের ছেলেদের উদ্ধার করতে সম্মতি জানায়। অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিপণের টাকা নিয়ে ডুমুরিয়া থানার সীমান্ত এলাকা মাগুরখালীতে যেতে বলে।

পরে তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে পুলিশ। তবে এ সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

ডুমুরিয়া থানার সাব ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম জানান, মুক্তিপণের কাঙ্ক্ষিত টাকা না পেয়ে তালা উপজেলা থেকে তাদের ডুমুরিয়া সীমান্তে নিয়ে আসে। এ সময় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানালে পুলিশের ফোর্স সেখানে গিয়ে অভিযুক্ত চার ব্যক্তিকে মুক্তিপণের টাকাসহ আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হয়নি।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দুই ব্যক্তিকে আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে গতকাল রাতে। তালা থানার সীমানা অতিক্রম করে ডুমুরিয়া থানার অন্তর্গত চলে যায় তারা। পরে ডুমুরিয়া থানা পুলিশ তাদের আটক করেছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, দুজনকে আটক করে চাঁদা দাবি করছিল। কয়েক দফায় ১৯ হাজার পাঁচশত টাকা মুক্তিপণ গ্রহণ করেছে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মুক্তিপণ দাবি ও আদায় করার দায়ে মামলা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১০

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১১

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১২

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৪

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৫

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৬

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৭

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৮

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৯

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

২০
X