ধামরাই প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:১৭ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

তরুণীর গোসলের ভিডিও ভাইরাল, রিমান্ডে তরুণ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকার ধামরাইয়ে তরুণীর গোসলের ভিডিও ভাইরালের অভিযোগে গ্রেপ্তার আরিয়ান (১৮) নামের এক তরুণের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ অক্টোবর) ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) সাত দিনের রিমান্ড চেয়ে আরিয়ানকে আদালতে পাঠানো হয়। সেদিন শুনানির অপেক্ষায় রেখে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ওই মামলার আসামিরা হলেন আরিয়ান (১৮), আহাদ (৪০), ঝন্টু (৩৮), মোনায়েম হোসেন (৫০), আছমা বেগম (৪৫), কবির হোসেন (৫০) ও রেবা (৪২)।

২০২২ সালের ১৫ ডিসেম্বর বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত তরুণ ভুক্তভোগী তরুণীর গোসলের ভিডিও ধারণ করেন। সম্প্রতি তা ভাইরাল করা হয়। অভিযুক্ত আরিয়ান গুগল ড্রাইভের একটি লিংকের মাধ্যমে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে দেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় সোমবার রাতে মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা। পরে রাতেই ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে ধামরাই থানা-পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধান আসামি আরিয়ানের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে বলে জানায় পুলিশ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১১

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১২

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৩

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৪

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৫

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৯

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

২০
X