কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের দুজনের মৃত্যু

লালমনিরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
লালমনিরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম (টেপাটারী) এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

স্থানীয়রা জানায়, বাবলু মিয়া ও একাব্বর মিয়া দুই ভাই একই বাড়িতে বসবাস করেন। শুক্রবার দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গোসলখানায় প্রবেশ করেন। গোসলখানার টিনের বেড়া স্পর্শ করায় তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে যান। এ অবস্থা দেখে একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এতে তিনিও বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে যান। পরে তাদের দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১০

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৬

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৭

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৮

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৯

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

২০
X