সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিহত আব্দুল্লাহ আল নোমান। ছবি : কালবেলা
নিহত আব্দুল্লাহ আল নোমান। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, একজন পথচারী এবং অন্যজন অজ্ঞাতনামা এক নারী।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর কালবেলাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৭ অক্টোবর) রাতে পৃথক সময়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাইছড়ি ইউনিয়নের নাজিমুদ্দিনের পুত্র আব্দুল্লাহ আল নোমান (১৭)। একই ইউনিয়নের জেলেপাড়ার মৃত বসন্ত দাসের ছেলে গোপাল দাস (৭০)। অপরজন অজ্ঞাতনামা (৪৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত মহিলা রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। অন্যদিকে রাত ১০টার দিকে মোটরসাইকেল আরোহী আব্দুল আল নোমান পথচারী গোপাল দাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পথচারী গোপাল দাস নিহত হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর কালবেলাকে বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। একটি বাস আটক করা হয়েছে। দুর্ঘটনা দুটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X