চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এ দেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না :স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর চাটখিল থানায় পুলিশের জন্য নবনির্মিত ফোর্স ব্যারাক ও কনফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
নোয়াখালীর চাটখিল থানায় পুলিশের জন্য নবনির্মিত ফোর্স ব্যারাক ও কনফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

এ দেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না, আলোকিত বাংলাদেশ দেখতে চায়। এ দেশের জনগণ সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করার জন্য, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অচল করার জন্য প্রচেষ্টা নিয়েছেন; তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (৮ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিল থানায় পুলিশের জন্য নবনির্মিত ফোর্স ব্যারাক ও কনফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৯০ দিন তারা জ্বালাও পোড়াও আন্দোলন করেছে। সেই সময় সরকারের কিছু হয়েছে বলে আপনারা মনে করেন? আমরা মনে করি, জনগণ যাদের সঙ্গে নেই, তারা যতই আস্ফালন করুক, কিছুই হবে না। জনগণের শক্তিই আসল শক্তি।’

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জানতে চাইলে তিনি ইয়াজউদ্দিন ও দেড় কোটি ভুয়া ভোটারের কথা স্মরণ করিয়ে বলেন, ‘দেশে একটি সংবিধান আছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার জন্য রোববার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি নোয়াখালীর চাটখিলে আবদুল ওহাব ডিগ্রি কলেজে মাঠে পৌঁছান।

এরপর বিকেলে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপির ব্যক্তিগত অর্থায়নে চাটখিল থানায় নবনির্মিত ফোর্স ব্যারাক ও কনফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএমসহ (বার) স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১০

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১১

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১২

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৪

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৯

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

২০
X