নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বেলায়েতের দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের জানাজা সম্পন্ন। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের জানাজা সম্পন্ন। ছবি : কালবেলা

নোয়াখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মাইজদীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে মরহুমের কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, বীর মুক্তিযোদ্ধা, নোয়াখালী প্রেসক্লাব, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত সোমবার সকালে ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউর ন্যামফ্ল্যাট এমপি হোস্টেলে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহসহ বহু আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাহমুদুর রহমান বেলায়েতের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী। তিনি বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে।

এর আগে গতকাল বাদ জোহর জাতীয় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা, রাত সাড়ে ৮টায় নোয়াখালীর চাটখিলে পিজি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে নোয়াখালীতে দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযুদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি একরাম চৌধুরী, এমপি. এইচএম. ইব্রাহিম, নোয়াখালীর সংসদ সদস্যরা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X