টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর টিয়ার শেল নিক্ষেপ

টঙ্গীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ। ছবি : সংগৃহীত
টঙ্গীতে আন্দোলনরত শ্রমিকদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ। ছবি : সংগৃহীত

টঙ্গীর সাতাইশ এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল ১০টায় টঙ্গীর সাতাইশ এলাকার বাগানবাড়ি রোডে প্রিন্স জ্যার্কাড সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, প্রিন্স জ্যার্কাড সোয়েটার কারখানায় প্রায় এক হাজার শ্রমিক রয়েছে। তাদের তিন মাসের বকেয়া বেতন দিচ্ছে না মালিকপক্ষ। এই বকেয়া বেতনের দাবিতে তারা গতকাল মঙ্গলবার রাতে দাবি জানিয়েছিল। বুধবার সকাল ১০টার দিকে সব শ্রমিক কারখানায় এলে গেটে তালা দেখতে পায়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কাজ না হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শ্রমিকরা হলেন সুপারভাইজার ফরহাদ, অপারেটর জাহাঙ্গীর হোসেন, শাহাদৎ হোসেন, মাসুদ, সাকিব, স্বপন, লাদেন, ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, জোবায়ের, মেহেদী।

আন্দোলরত শ্রমিক অপারটের ইয়াসমিন জানান, তিন মাস ধরে বেতন দেয় না কর্তৃপক্ষ। আমরা মানববন্ধন করতে চেয়েছেলিাম।

ওই কারখানার নিরাপত্তা কর্মী সন্তোষ জানায়, বর্তমানে কারখানার ভেতরে কেউ নেই। সবাই চলে গেছেন।

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন জানান, সাউন্ড গ্র্যানডে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X