লিয়াকত মাসুদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
শতবর্ষী খাল দখল

‘খাল ভরাট করেছি, পারলে কেউ উদ্ধার করুক’

শ্যামবাড়ি গ্রামের ভেতর থেকে বহমান শতবর্ষী খাল দখলের পরের অবস্থা। ছবি : কালবেলা
শ্যামবাড়ি গ্রামের ভেতর থেকে বহমান শতবর্ষী খাল দখলের পরের অবস্থা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবার শ্যামবাড়ি গ্রামের কয়েকজন প্রভাশালীর বিরুদ্ধে সরকারি খাল দখল করে ভরাট করে বাড়ি নির্মাণ ও রাস্তা তৈরির অভিযোগ উঠেছে। জেলা পরিষদ থেকে অন্য কাজের কথা বলে ড্রেন বরাদ্ধ এনে সেই ড্রেন খালের উপর দিয়ে মাটি ফেলে পুরো খাল বেদখল করে ফেলেছে। এতে করে বর্ষাকালে এবং অতিবৃষ্টির পানিপ্রবাহের রাস্তাগুলো বন্ধ হয়ে জনদুর্ভোগ হয় বলে উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে খালের ওপর নির্মাণাধীন ড্রেন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্যামবাড়ি গ্রামের ভেতর থেকে বহমান শতবর্ষী এই খালটি মিলেছে গ্রামের উত্তরপাশের বিশাল বিলের সাথে। কয়েক বছর আগেও সারা গ্রামের পানিপ্রবাহ হতো এই খাল দিয়ে। গ্রামের প্রভাবশালী হাশেম মিয়াসহ বেশ কয়েকজন খালের ওপর ড্রেন নির্মাণ করে ও ভরাট করে ড্রেনের ওপর জেলা পরিষদের নেমপ্লেট লাগিয়ে খাল দখল করে রেখেছেন। এতে করে পানিপ্রবাহ বন্ধ হয়ে কৃষি কাজ ব্যাহতসহ জনদুর্ভোগ দেখা দিচ্ছে।

তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের দেখে উত্তেজিত হয়ে খাল দখলকারী প্রভাবশালী হাসেম মিয়া দাম্ভিকতার সুরে বলেন, ভরাট করেছি, পারলে কেউ খাল উদ্ধার করুক। সম্প্রতি খালের বিপরীত পাশে ছোট একটি একটি মসজিদ নির্মাণ করেন স্থানীয় কয়েকজন মুসল্লি। খাল পারাপারের সুবিধার্থে ছোট একটি ব্রিজের নির্মাণকাজ চলমান থাকলেও মসজিদের নামে চাঁদা আদায় করে নির্মাণাধীন ব্রিজের নিচে স্থায়ীভাবে ড্রেন নির্মাণ করছেন হারুন মিয়া ও সাইফুল মিয়াসহ দখলকারীরা।

দখলকারী কয়েকজন জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই তারা ড্রেন তৈরি করছেন। জেলা পরিষদ তাদের ড্রেন করার অর্থ বরাদ্ধ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের লোকজনকে জেলা পরিষদের কোনে তথ্য প্রমাণ দেখাতে না পারায় খালের ওপর ড্রেন নির্মাণকাজ বন্ধ করে দেন।

খাল দখলকারী হাসেম ভুঁইয়া, সাইফুল ইসলামসহ অন্যরা জানান, উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে খালের ওপর ড্রেন নির্মাণ করে ভরাট করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার জানান, খালের ওপর ড্রেন নির্মাণের জন্য জেলা পরিষদের কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। এটা তাদের একটা কায়দা মাত্র। বর্তমানে নির্মাণাধীন ড্রেনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে খালের ওপর ড্রেন নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। বিষযটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X