নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণের দুই আসামিকে পুলিশে দিল পরিবার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে নববধূকে ( ১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়। মঙ্গলবার (২০ জুন) দিনগত রাতে তাদের এলাকাবাসীর সহযেগিতায় পরিবারের লোকজন আসামিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আসামিরা হচ্ছে—আনোয়ার হোসেন রিয়াদ (২৮)। তিনি মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে ও আরেকজন আসামি জালাল উদ্দিন প্রকাশ মিস্টার (২৮)। তিনি একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দুই আসামিকে আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী গত রোববার (১৮ জুন) বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার বাদী জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০ মার্চ আমরা আদালতের মাধ্যমে বিয়ে করি। সেদিন ঘুরতে গেলে আসামিরা আমাকে বেঁধে রেখে আমার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। আমি ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি দিয়েও স্ত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারিনি। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান কালবেলাকে বলেন, মামলার পর থেকে ওই এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালায়। পরে এলাকার লোকজন ও পরিবারের সহযোগিতার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X