কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ভেসে গেল ২ কোটি টাকার মাছ

কেন্দুয়ায় টানা বৃষ্টিতে ভেসে গেছে পুকুর ও ফসলি জমি। ছবি : কালবেলা
কেন্দুয়ায় টানা বৃষ্টিতে ভেসে গেছে পুকুর ও ফসলি জমি। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় টানা দুদিনের বর্ষণে প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। এতে এক প্রবাসীর ১৪ পুকুরের মাছ ভেসে গেছে। ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে প্রবাসী মৎস্য চাষি। উপজেলার গড়াডোবা ইউনিয়নের জাহানারা অ্যাগ্রো ফার্মের ১৪টি পুকুর ডুবে ২ কোটি টাকার বেশি মাছ পানিতে ভেসে গেছে। জাহানারা অ্যাগ্রো ফার্মের মালিক প্রবাসী মোজাম্মেল হক।

জানা যায়, মোজাম্মেল হক ২০১৪ সালে জাহানারা অ্যাগ্রো ফার্মে ১৪টি পুকুরে মাছ চাষ শুরু করেন। পুকুরগুলোতে শিং, পাবদা, টেংরা, বাউস, রুই, পাঙাশসহ দেশি জাতীয় মাছ চাষ করা হয়েছিল। শিগগির কিছু মাছ বিক্রি করারও কথা ছিল।

গড়াডোবা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, ভারি বর্ষণে জাহানারা অ্যাগ্রো ফার্মের ১৪টি পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে ২ কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোজাম্মেলের পরিবারে স্বপ্ন ভেঙে বিষাদের আবহ বইছে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আজহারুল ইসলাম জানান, কেন্দুয়া উপজেলায় প্রবাসী মোজাম্মেল হকের ১৪ পুকুর ডুবে গেছে। এতে ক্ষতির পরিমাণ ২ কোটি টাকার বেশি হয়েছে। এখন পানি কমতে শুরু করেছে। তবে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক পুকুর, আমন ফসলের জমি, সবজি ক্ষেত ডুবে গেছে। কয়েকটি স্থানে রাস্তা ধসে গেছে। আর বৃষ্টি না হলে এবং দুয়েক দিনের মধ্যে পানি সরে গেলে ধানের খুব বেশি একটা ক্ষতি হবে না। তবে মৎস্য চাষিদের যে ক্ষতি হয়েছে তা পোষানো কঠিন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১০

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১১

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১২

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৪

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৬

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৭

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৯

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

২০
X