আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

সেতুতে বাস উল্টে প্রাণ গেল ইমামের, আহত ১১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর ওপর মিনি বাস উল্টে সাইফুল্লাহ খালেদ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ১১ জন যাত্রী আহত হন। শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বাঁশখালী উপজেলার গণ্ডামাড়া বড়ঘোনা এলাকার বাসিন্দা। তিনি পটিয়া পৌরসভার হাজি আব্দুস সাত্তার জামে মসজিদের খতিব ছিলেন।

দুর্ঘটনায় অহতরা হলেন মির হোসাইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসা দ্রুতগতির মিনি বাসটি সেতুতে ওঠার পর চাকা পাংচার হলে বাসটি উল্টে যায়। এ সময় বাসের একজন যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. শোয়াইব হোসেন মুন্সি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার অভিযান চালাই। সেতুতে পড়ে থাকা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠাই। আহত লোকজনদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X