সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:১২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ওসি বিয়ে করুক, নয় মেরে ফেলুক’

বিয়ের দাবিতে অনশনরত নারী। ছবি: কালবেলা
বিয়ের দাবিতে অনশনরত নারী। ছবি: কালবেলা

‘হয় ওসি বিয়ে করবে, না হয় আমাকে মেরে ফেলবে’- এমন দাবিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বরখাস্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে অনশন শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার এক নারী উদ্যোক্তা।

আজ বুধবার সকাল থেকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মৃত মান্নান চৌধুরীর ছেলে পুলিশ পরিদর্শক (সাময়িক বরখাস্ত) সেলিম রেজা চৌধুরীর বাড়িতে তিনি অনশন শুরু করেছেন। নারী উদ্যোক্তার বাড়ি নাচোল থানার খোলসী গ্রামে। সেলিম রেজা চৌধুরী দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেন।

অনশনে থাকা ওই নারী উদ্যোক্তার দাবি, ২০২০ সালে নাচোল থানার ওসি থাকার সময় সেলিম রেজার সাথে তার পরিচয় হয়। মামলা সংক্রান্ত কাজে আসা-যাওয়ার সূত্র ধরে প্রেমের সম্পর্কে গড়ায়। এরপর সেলিম রেজা তাকে নাচোল শহরের নাখেরাজপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় তাকে হোটেলে নিয়েও শারীরিক সম্পর্ক করেছেন ওসি সেলিম। পরবর্তীতে সেলিম রেজা বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ শাখা ও ভোলাহাট থানায় থাকার সময়ও তাদের মধ্যে সম্পর্ক ছিল।

নির্যাতিত নারী উদ্যোক্তা আরও বলেন, সম্পর্কের শুরুতেই সেলিম রেজা নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়ে তাকে বিয়ে করতে চান। কিন্তু পরে জানতে পারেন তিনি স্ত্রীকে ডিভোর্স দেননি। বিষয়টি স্ত্রী জানার পর ওসি সেলিম যোগাযোগ বন্ধ করে দেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে ভোলাহাট থানায় যান উদ্যোক্তা। এ সময় তাকে বেধড়ক মারধর করে ও পুলিশ দিয়ে নির্যাতন করায়। এরপর ২২ ফেব্রুয়ারি ভোলাহাট থানায় গেলে ওসি নিজে, কনস্টেবল দিয়ে আমাকে বেধড়ক মারধর করান। তারপরও বিয়ের দাবিতে অনশন করলে নির্যাতিত নারী উদ্যোক্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠান। ৭ দিন কারাগারে থাকার পর মুক্ত হয়ে থানায় জব্দ করা আমার ফোন ফেরত নিয়ে দেখি আমাদের কথোপকথনের অডিও ও ভিডিও সবকিছু ডিলিট করা হয়েছে।

তিনি আরও বলেন- ‘হয় ওসি বিয়ে করবে, না হয় আমাকে মেরে ফেলবে।’ এ বাড়িতে থেকে কোথাও আমি যাব না।

সেলিম রেজা চৌধুরীর বড় ভাই আব্দুল হাই চৌধুরী বলেন, এই মেয়েটা আমার ভাইয়ের জীবন শেষ করে দিয়েছে। ওর অভিযোগের কারণে ভাই ওসি পদ থেকে সাময়িক বরখাস্ত হয়ে আছে।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি বিয়ের দাবিতে এক নারী অনশনে বসেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার পর পরবর্তী পদক্ষেপ নেব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X