লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৫৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় পৈতৃক ভিটায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন সেনাপ্রধান

লোহাগড়ায় পৈতৃক ভিটায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
লোহাগড়ায় পৈতৃক ভিটায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

লোহাগড়ায় পৈতৃক ভিটায় ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় দেশের সার্বিক উন্নয়ন ও দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে পিতার নামে সদ্য নির্মিত মরহুম ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচন করে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন সেনাপ্রধান।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রাম আমার পূর্বপুরুষের ভিটা-মাটি। আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।’

এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। পরে তিনি করফা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও শিশু কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য আরও বলেন, ইতোমধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সবশেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সহধর্মিণী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, নড়াইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১০

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১১

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৩

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৪

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৬

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৭

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৮

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১৯

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

২০
X