বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্র জাবের হত্যার মামলায় প্রধান শিক্ষকসহ দুজন কারাগারে

বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা
বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে দশম শ্রেণির ছাত্র জাবের হোসেন (১৬) হত্যা মামলার আসামি প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৬ অক্টোবর) বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালতে দুজন হাজির হয়ে জামিন বর্ধিত করার আবেদন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল নাজির ইলিয়াস বালী।

ওই দুজন হলেন বাকেরগঞ্জ উপজেলার জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লা (৫২) ও পরিচালনা কমিটির সদস্য মনোয়ার হোসেন মন্টু (৪৮)। তারা দুজন উপজেলার দুধল ইউনিয়নের গোম এলাকার বাসিন্দা। স্কুলছাত্র জাবের হোসেন গোমা গ্রামের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৭ অগস্ট স্কুলের মাঠে পিকনিক হয়। পিকনিক শেষে বিদ্যালয়ে গান-বাজনা করে জাবের। এতে বিরক্ত সৃষ্টির অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা ও মন্টু মিলে পিকনিক আয়োজনকারীদের ধাওয়া দেন। তখন অন্যরা পালিয়ে গেলেও জাবেরকে ধরে মারধর করা হয়। এতে জাবের অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।

২৭ অগস্ট জাবের আবার অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাবেরের মা রীনা বেগম বাদী হয়ে দুজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার ওই দুই আসামি ৪ সেপ্টেম্বর উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।

চিফ জুডিশিয়াল নাজির ইলিয়াস বালী জানান, জামিন শেষে তারা আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুজনকে জেলে পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১০

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১১

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১২

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৩

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৪

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৬

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

১৮

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপে কঠিন হলো বাংলাদেশের পথ

২০
X