শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ছাত্রলীগের আনন্দ মিছিলে রক্তক্ষয়ী সংঘর্ষ

শ্রীমঙ্গল শহরের সোনালি মার্কেটের সামনে ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা
শ্রীমঙ্গল শহরের সোনালি মার্কেটের সামনে ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের ভিড়। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সোনালি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব জুয়েল কালবেলাকে জানান, ছাত্রলীগের নতুন কমিটির ব্যানারে অনুষ্ঠিত আনন্দ মিছিল হবিগঞ্জ রোডের সোনালি মার্কেটের সামনে আসতেই ছাত্রলীগের তাসলিম গংরা অতর্কিত আক্রমণ করে। আহতের মধ্যে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাইদুর রহমান সুজাত, সহসভাপতি নেছার আহমেদ ও জুবায়ের আহমেদ রয়েছেন। আহতদের সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সাইদুর রহমান সুজাত ও নেসার আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে জুবায়ের আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ কালবেলাকে বলেন, আমি বাসায় আছি। এ ঘটনা সম্পর্কে কিছুই আমি জানি না। আমি হামলা করেছি এ রকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, নতুন কমিটি এবং পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিনজন আহত হয়েছেন। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিত শান্ত আছে।

উল্লেখ্য, কমিটি বিলুপ্তির দেড় বছর পর ১৬ অক্টোবর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম স্বাক্ষরিত আগামী এক বছ‌রের জন্য শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X